×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবসে ঢাবিতে কেফিয়াহ মার্চ

২০২৬ নভেম্বর ২৮ ১৮:০৯:২৬

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবসে ঢাবিতে কেফিয়াহ মার্চ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেফিয়াহ মার্চের আয়োজন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্ট অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কেফিয়াহ মার্চ শুরু হবে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ৫০০ জনকে বিনা মূল্যে একটি করে কেফিয়াহ দেওয়া হবে।

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবসে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে কণ্ঠ তোলার আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছর ২৯ নভেম্বর বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস পালিত হয়। ১৯৪৭ সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত ফিলিস্তিনকে বিভক্ত করার জন্য ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব (জাতিসংঘের রেজল্যুশন ১৮১) অনুমোদন করে জাতিসংঘ। এর ৩০ বছর পর, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের দিন হিসেবে গ্রহণ করে। এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত