ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মীর মূল কর্মস্থল হবে ঢাকার কান্ট্রি অফিস। তবে কাজের প্রয়োজনে তাঁকে ৫০ শতাংশ সময় কক্সবাজার ও অন্যান্য বিভাগীয় অফিসে ভ্রমণ করতে হবে।
পদের নাম
গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে হিউম্যানিটারিয়ান স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি অথবা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এ ছাড়া এনজিও খাতে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট, গ্র্যান্টস ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এবং মনিটরিং ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে।
মূল দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে মানসম্মত ও প্রতিযোগিতামূলক ফান্ডিং প্রপোজাল তৈরি এবং দাতা সংস্থার প্রতিবেদন সমন্বয় করতে হবে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক ও রেজিলিয়েন্স কর্মসূচিতে তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে ১ লাখ ৮২ হাজার ৮৬ টাকা থেকে ২ লাখ ২৭ হাজার ৬০৭ টাকা। বেতন প্যাকেজের আওতায় কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা দেওয়া হবে।
এ ছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসাসুবিধা, ছুটি, গ্রুপ বিমা, কর্মীর বার্ষিক মেডিক্যাল চেকআপ এবং ডে-কেয়ার সুবিধা থাকবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিতওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের নিয়মাবলি দেখে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ