×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব: শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৮ ১৭:০৫:২৭

শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব দাবির জন্য শিক্ষকদের রাজপথে নামতে হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।’

এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান সরকারই করবে। সমস্যা নিরসনে তাঁরা কাজ করে যাচ্ছেন। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে। বর্তমান সরকার এখন আর শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও প্রয়োজনীয় জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের বিষয়গুলো সম্মিলনে গুরুত্ব পায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত