×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৮ ১৪:২৮:২৩

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে অযথা বসে না থাকে এবং মাদক ও মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটি বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে থাকে এবং মাদকাসক্ত বা মোবাইল আসক্ত হয়ে পড়ে, তা সরকার চায় না। কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিগত সময়ে এ বিষয়ে কোনো সমন্বয় ছিল না।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন করা হয়েছিল, যাতে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশকে কীভাবে সাজানো যায়, সেই পরিকল্পনা নেওয়া হয়। ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনও করা হয়েছিল। শিক্ষাকে কীভাবে আরও গতিশীল করা যায় এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা যায়, সে পরিকল্পনাও নেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। গোপনে এমন শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে জনগোষ্ঠীকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। এ ছাড়া খেলাধুলা ও যুববিষয়ক আলোচনা শেষে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংস্কৃতি ও খেলাধুলা-সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী দেশে কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে চেয়েছেন। এ লক্ষ্যেই ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার নতুন বই দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষার প্রসারে সরকার গুরুত্ব দিচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত