×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা

২০২৬ নভেম্বর ২৮ ০৯:২৬:১৭

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আমির হামজা নামের এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তাঁর পরিচয় নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে পরিচয়ের অসংগতি ধরা পড়লে স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আমির হামজার জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম উল্লেখ রয়েছে আমির হামজা। তবে তাঁর কাছ থেকে উদ্ধার করা সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম লেখা রয়েছে মিনাজ উদ্দীন। এ সময় তাঁর কাছ থেকে একটি পরিচয়পত্র ও মুঠোফোন জব্দ করা হয়।

আটক আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত