ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক: ন্যায্য মজুরি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে সরকার ও কারখানা মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন গাজীপুরের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ উপলক্ষে শুক্রবার আনন্দ মিছিল করেছেন তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকার একটি কারখানার শ্রমিকদের উদ্যোগে মিছিলটি বের করা হয়। কারখানার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা এতে অংশ নেন।
এ সময় শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিনের প্রত্যাশিত ন্যায্য মজুরি ঘোষণায় তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তারা আনন্দিত। এখন আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তারা।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, শিল্পকে টিকিয়ে রাখতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ন্যায্য মজুরি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি তারা কৃতজ্ঞ। শিল্পের স্বার্থে কারখানার উৎপাদন সচল রাখতে শ্রমিকরা আন্তরিকভাবে কাজ করবেন।
শ্রমিকরা জানান, ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ায় তা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি কারখানার কর্মপরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হবে বলেও আশা করছেন তারা।
শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ মিছিলটি শেষ হয়। পরে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা