×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে পলাতক আসামি ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিজিবির

২০২৬ নভেম্বর ২৭ ২১:১৮:৫৬

সীমান্তে পলাতক আসামি ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিজিবির

সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী পলাতক বা ফেরারি আসামিদের ধরিয়ে দিতে বিশেষ পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ধরনের কোনো আসামির সন্ধান দিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৭ নভেম্বর) সীমান্ত এলাকায় মাইকিং করে এ পুরষ্কার ঘোষণা করে বিজিবি।

সীমান্ত এলাকায় অপরাধ দমন, নিরাপত্তা জোরদার এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় কোনো পলাতক বা ফেরারি আসামির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষকে জানাতে হবে। তথ্যের ভিত্তিতে ওই আসামিকে আটক করা সম্ভব হলে তথ্যদাতাকে ঘোষণা অনুযায়ী ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত