×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৮ ১২:৪৮:৫৪

শিক্ষকদের রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের চাকরি ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের দায়িত্ব সরকার নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আর দাবি আদায়ের জন্য রাজপথে আসতে হবে না। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একটি অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে যে, চাকরির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমরা বলছি, আমরা শিক্ষকদের দায়িত্ব নিয়েছি। আমরা আপনাদের চাকরি চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তা আদায় করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষ-ক্লাস বাদ দিয়ে আপনারা দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।’

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে অধ্যক্ষ সম্মেলনে এসে আপনাদের কাছে আহ্বান জানাব, প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী দিনে আপনাদের ইনস্টিটিউশনকে কীভাবে গড়ে তুলবেন।’

বক্তব্যের শেষ দিকে শিক্ষামন্ত্রী শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা শহীদ জিয়াকে পেয়েছিলাম, অকালে হারিয়েছিলাম। আমরা বেগম জিয়াকে পেয়েছিলাম, তিনি এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আজ কঠিন দিন বিদায় নিয়েছেন। আজকে আমরা যে নতুন দেশে শেষ প্রাণ আমরা পেয়েছি, জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখুক এবং শিক্ষক সমাজকে সেই যোগ্যতা দান করুক।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত