ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সীমান্তের ওপারে কী হচ্ছে, তা জানা না থাকলেও দেশের ভেতরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। আহতদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। পুলিশের চাকরিতে যোগদানের শুরু থেকেই সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তাঁরা মজলুম ভাই-বোনদের ওপর আঘাত করেননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর বার্তা কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। যেকোনো সময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমনটা বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও কারও কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। তাঁরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।
তিনি বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তবে তাঁরা সফল হবেন না বলে তাঁর মনে হয়। সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা দেশের দু-একটি জায়গায় মিছিল করেছে বলে তিনি শুনেছেন। তবে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা