ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির ৫৪তম সমাবর্তনে নিবন্ধন ছাড়াল ৩৮ হাজার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নিতে এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছেন। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটে (https://convocation.du.ac.bd) প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন ফি জমা দিয়েছেন। এবারের সমাবর্তনে প্রায় ৪০ হাজার গ্র্যাজুয়েটের অংশগ্রহণ আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী শনিবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন। এ সংখ্যা সন্তোষজনক এবং আবেদন শেষ হওয়ার আগে নিবন্ধন আরও বাড়বে বলে আশা করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা, এবারের সমাবর্তনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।
প্রো-ভিসি আরও জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি।
অন্যদিকে, নিবন্ধনের সংখ্যা সম্পর্কে একই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। শনিবার রাত ৯টার দিকে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১৮ হাজার শিক্ষার্থী ফি পরিশোধ করেছেন। এবারের সমাবর্তনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এতে অংশ নিতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপের আবেদন আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শেষ করতে হবে। এরপর ২ ডিসেম্বর বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন