ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
আপত্তিকর ফোনালাপের পর থানা ছাড়লেন ওসি
নিজস্ব প্রতিবেদক: যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়ার চার দিন পর অবশেষে ফেনীর দাগনভূঞা থানা ছেড়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। শনিবার ভোরে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানায় অবস্থান করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।
তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতির কারণে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে দালাল ও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তিদের কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের একটি আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বুধবার বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।
তবে দায়িত্ব পালনকালে ওসি নোমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছিল। গত ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও একটি মামলা নথিভুক্ত না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের মতো অভিযোগও রয়েছে ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ