ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারে বিপিডিবির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এসব স্থাপনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি এবং রাতের টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার বিপিডিবির একটি ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা ওই নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নির্ধারিত দায়িত্বে নিয়োজিত কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। পাশাপাশি বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখা এবং আগের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালাতে হবে এবং তাঁদের পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে স্থাপনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রেও যথাযথ তল্লাশি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালন এবং নিরাপত্তাবাতি সচল রাখার কথা বলা হয়েছে।
দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে, নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা রয়েছে।
বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর