×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের পাঁচ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা স্থানান্তর

২০২৬ নভেম্বর ২৯ ১৫:৪২:২৭

গোপালগঞ্জের পাঁচ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্রে আসন্ন ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক) পরীক্ষা নেওয়া হবে না। এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্র এবং উপকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর পরীক্ষা মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে বোর্ড।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

অন্যদিকে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর কলেজ। আর টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত