×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এইচআইভি আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জন: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৯ ১৬:৫৪:৩৬

দেশে এইচআইভি আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।

এইচআইভি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আগামী ১ ডিসেম্বর ‘এইডস দিবস’ পালন করা হবে। দিবসটি সামনে রেখে আয়োজিত সভায় দেশে এইচআইভি সংক্রমণের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত ২০২৫ সালের তুলনায় এবার এইচআইভি রোগে আক্রান্তের হার ২২ শতাংশ বেশি।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত