×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে বাংলাদেশ সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

২০২৬ নভেম্বর ২৯ ১৮:৩১:৩৪

যে কারণে বাংলাদেশ সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। দুই দিনের বাংলাদেশ সফর শেষে তাঁর থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর দুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত