ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান থেকে আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতেও দেশটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু খণ্ডিত সাক্ষাৎকারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দূতাবাস জানায়, নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। এ ধরনের কাজকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিবিরুদ্ধ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইরান বাংলাদেশে সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক পররাষ্ট্রনীতির প্রশংসা করে। বিশেষ করে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং শোকবইয়ে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। এছাড়া, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি’ আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইরান দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যকার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশ অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)