ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা

জে পি তালাস
জে পি তালাস

২০২৬ আগস্ট ২৮ ১৭:৪৩:৪৮

BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন মানেই শুধু জয়-পরাজয়ের হিসাব নয়। একটি কমিউনিটি সংগঠনের নির্বাচন মূলত দায়িত্ব গ্রহণের একটি প্রক্রিয়া। যারা নির্বাচিত হবেন, তাদের কাছে কমিউনিটির মানুষের প্রত্যাশা থাকবে অনেক বেশি। কারণ একটি ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করে না, সেই ভোটের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের আস্থা, প্রত্যাশা এবং ভবিষ্যতের স্বপ্ন।

BANZI দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, কল্যাণমূলক ও কমিউনিটি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, কে জিতলেন সেটা নয়, নির্বাচিতরা কমিউনিটির জন্য কী করবেন?

শিক্ষার্থীদের জন্য বাস্তব উদ্যোগ

নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। নতুন শিক্ষার্থীরা অনেক সময় বাসস্থান, চাকরি, পড়াশোনা, ভিসা, অধিকার ও স্থানীয় জীবনযাত্রা নিয়ে নানা সমস্যার মুখোমুখি হন।

BANZI চাইলে শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট Student Support Desk চালু করতে পারে। যেখানে নতুন শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য, গাইডলাইন এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ পেতে পারেন।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক বাংলাদেশি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত সেমিনার, ক্যারিয়ার গাইডেন্স, স্কিল ডেভেলপমেন্ট এবং নতুন শিক্ষার্থীদের জন্য orientation programme আয়োজন করা যেতে পারে।

নতুন বাংলাদেশিদের জন্য Welcome & Support Programme

নিউজিল্যান্ডে নতুন আসা একজন বাংলাদেশির সবচেয়ে বড় প্রয়োজন হলো সঠিক তথ্য ও একজন পরিচিত মানুষের সহযোগিতা।

BANZI চাইলে প্রতি মাসে একটি Newcomer Support Session চালু করতে পারে। সেখানে নতুনদের জন্য বাসা খোঁজা, কাজের পরিবেশ, স্থানীয় সেবা, কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সরকারি তথ্য সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে।

একজন নতুন মানুষ যেন নিউজিল্যান্ডে এসে মনে না করেন, “আমি একা।”

জরুরি সময়ে কমিউনিটি সাপোর্ট

দুর্ঘটনা, অসুস্থতা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য একটি কার্যকর Volunteer & Welfare Network তৈরি করা প্রয়োজন।

শুধু অনুষ্ঠান আয়োজন নয়, প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই একটি কমিউনিটি সংগঠনের সবচেয়ে বড় পরিচয় হতে পারে।

নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাসের মাটিতে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত Cultural Programme আয়োজন করা হোক।

বাংলা গান, নাচ, কবিতা, নাটক, আবৃত্তি, লোকসংগীত ও বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন আয়োজন করা যেতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মকে এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান

বাংলাদেশি কমিউনিটির বৈচিত্র্যকে সম্মান জানিয়ে ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশে আয়োজন করা যেতে পারে।

এ ধরনের আয়োজন আমাদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্য ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশিদের জন্য একটি বড় Show & Cultural Event

কমিউনিটির জন্য বছরে অন্তত একবার একটি বড় Bangladeshi Show & Cultural Event আয়োজন করা যেতে পারে।

যেখানে বাংলাদেশি শিল্পী, সংগীত, নাচ, খাবার, পোশাক, সংস্কৃতি ও ব্যবসার একটি সুন্দর মিলনমেলা হবে।

এটি শুধু বিনোদনের আয়োজন হবে না, বরং নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও বাংলাদেশি কমিউনিটির পরিচয় তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হতে পারে।

Auckland-এ একটি স্থায়ী শহীদ মিনার

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরার জন্য Auckland-এ একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

শহীদ মিনার শুধু ইট-পাথরের একটি স্থাপনা নয়। এটি আমাদের ভাষা, আত্মপরিচয়, ইতিহাস ও ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতীক।

প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অস্থায়ী কোনো জায়গায় ফুল দেওয়ার পরিবর্তে যদি Auckland-এ একটি স্থায়ী শহীদ মিনার থাকে, তাহলে সেটি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক অর্জন হবে।

BANZI-এর নতুন নেতৃত্ব চাইলে স্থানীয় কাউন্সিল, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের সহযোগিতায় এই উদ্যোগ নিতে পারে।

একটি বাংলা স্কুল, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি স্থায়ী শহীদ মিনার, এই তিনটি উদ্যোগ আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও বাংলাদেশের শিকড়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে পারে।

আমরা চাই, প্রবাসে জন্ম নেওয়া আমাদের সন্তানরা একদিন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জানতে পারুক, কেন এই মিনার, কেন একুশে ফেব্রুয়ারি এবং কেন বাংলা ভাষা আমাদের এত গর্বের।

এটি শুধু আজকের প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমাদের রেখে যাওয়া একটি ঐতিহাসিক আমানত।

একটি বাংলা স্কুল সময়ের দাবি

নতুন অতিথি ও অভিভাবকদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যাশা হতে পারে একটি বাংলা স্কুল।

নিউজিল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা আমাদের অনেক সন্তান ধীরে ধীরে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তাই সপ্তাহান্তে পরিচালিত একটি বাংলা স্কুল চালু করা সময়ের দাবি।

সেখানে শিশুদের বাংলা পড়া, লেখা, কথা বলা, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কবিতা, গান ও ঐতিহ্য শেখানো যেতে পারে।

আমরা চাই, আমাদের সন্তানরা নিউজিল্যান্ডের সমাজে সফলভাবে বেড়ে উঠুক, কিন্তু একই সঙ্গে তারা যেন নিজেদের শিকড়ের পরিচয়ও ধরে রাখে।

ছেলে-মেয়েদের জন্য বেশি খেলাধুলার আয়োজন

কমিউনিটির শিশু-কিশোর, তরুণ ও তরুণীদের জন্য বছরজুড়ে আরও বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের আউটডোর খেলায় নিয়মিত লীগ, টুর্নামেন্ট ও প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

বিশেষ করে ছেলেদের জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতার ব্যবস্থা থাকা দরকার। পাশাপাশি লুডু, দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর গেমসের আয়োজনও করা যেতে পারে।

একই সঙ্গে মেয়েদের জন্যও আলাদা, নিরাপদ ও নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন। মেয়েদের ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, দাবা, লুডু, ক্যারামসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে।

আমরা চাই, BANZI-এর উদ্যোগে শুধু বছরে একটি-দুটি অনুষ্ঠান নয়, সারা বছরজুড়ে নিয়মিত Sports & Indoor Games Programme থাকুক।

ছেলে-মেয়ে সবাই যেন নিজেদের পছন্দের খেলায় অংশ নিতে পারে, নিজেদের প্রতিভা বিকাশ করতে পারে এবং নতুন বন্ধু ও সুন্দর একটি কমিউনিটি গড়ে তুলতে পারে।

খেলাধুলা শুধু বিনোদন নয়। এটি সুস্থতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং পারস্পরিক বন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

মাঠে খেলা হোক, প্রতিভা বিকশিত হোক, বন্ধুত্ব বাড়ুক এবং আমাদের নতুন প্রজন্ম কমিউনিটির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হোক।

নারী ও পরিবারের জন্য উদ্যোগ

বাংলাদেশি পরিবারগুলোকে নিয়ে নিয়মিত Family Programme, নারীদের জন্য networking session এবং শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক, শিক্ষামূলক ও খেলাধুলার আয়োজন করা যেতে পারে।

কমিউনিটির নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং পরিবারকেন্দ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

তরুণদের নেতৃত্বে আনা

কমিউনিটির ভবিষ্যৎ তরুণদের হাতে। তাই তরুণদের শুধু দর্শক হিসেবে না রেখে সিদ্ধান্ত গ্রহণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও কমিউনিটি নেতৃত্বে যুক্ত করা প্রয়োজন।

Leadership Programme, Volunteer Training, Career Networking এবং Mentorship Programme চালু করা যেতে পারে।

কর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তা

বাংলাদেশি কমিউনিটিতে অনেক দক্ষ মানুষ রয়েছেন। কেউ ব্যবসা করছেন, কেউ নতুন ব্যবসা শুরু করতে চান, কেউ চাকরি খুঁজছেন।

BANZI চাইলে বছরে কয়েকবার Career & Business Networking Event আয়োজন করতে পারে। সফল ব্যবসায়ী, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণদের এক জায়গায় এনে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে।

কমিউনিটির হিসাব ও জবাবদিহিতা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।

কমিউনিটির অর্থ কোথা থেকে আসছে, কোথায় ব্যয় হচ্ছে এবং কী কী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলোর নিয়মিত প্রতিবেদন সদস্যদের সামনে প্রকাশ করা উচিত।

নির্বাচিত কমিটি যদি বছরে অন্তত একবার একটি পরিষ্কার Community Performance Report প্রকাশ করে, তাহলে মানুষের আস্থা আরও বাড়বে।

রাজনৈতিক বিভাজনের বাইরে ঐক্য

নির্বাচনের পর সবচেয়ে বড় দায়িত্ব হবে বিভাজন ভুলে সবাইকে সঙ্গে নেওয়া।

যিনি একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, তিনি যেমন কমিউনিটির সদস্য; যিনি অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন, তিনিও একই কমিউনিটির সদস্য।

জয়ী প্রার্থীর দায়িত্ব শুধু নিজের সমর্থকদের প্রতিনিধিত্ব করা নয়, বরং পুরো বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করা।

নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভোটের দিন পর্যন্ত থাকুক। এরপর সবাই মিলে কমিউনিটির স্বার্থে কাজ করাই হোক মূল লক্ষ্য।

আমাদের প্রত্যাশা

আমরা চাই না নির্বাচনের পর শুধু নতুন কমিটি, নতুন ছবি আর নতুন অনুষ্ঠান দেখা যাক।

আমরা চাই:

  • কাজের হিসাব
  • প্রতিশ্রুতির বাস্তবায়ন
  • শিক্ষার্থীদের জন্য সহায়তা
  • নতুনদের জন্য সহযোগিতা
  • জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়ানো
  • নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান
  • বাংলাদেশিদের জন্য বড় Show & Cultural Event
  • একটি কার্যকর বাংলা স্কুল
  • Auckland-এ একটি স্থায়ী শহীদ মিনার
  • ছেলে ও মেয়েদের জন্য নিয়মিত খেলাধুলা
  • ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন খেলার আয়োজন
  • লুডু, দাবা, ক্যারামসহ ইনডোর গেমসের প্রতিযোগিতা
  • মেয়েদের জন্য নিরাপদ ও নিয়মিত খেলাধুলার সুযোগ
  • তরুণদের নেতৃত্বে আনা
  • নারী ও পরিবারের জন্য কার্যকর উদ্যোগ
  • ব্যবসা ও কর্মসংস্থানে সহযোগিতা
  • এবং সর্বোপরি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি

নির্বাচনে জয়ী হওয়া হয়তো একটি দিনের অর্জন। কিন্তু মানুষের আস্থা ধরে রাখা দীর্ঘদিনের দায়িত্ব। তাই নির্বাচনের পরই আসল পরীক্ষা শুরু হবে।

BANZI নির্বাচনে কে জিতলেন, সেটি সময়ের সঙ্গে ইতিহাস হয়ে যাবে। কিন্তু নির্বাচিতরা কমিউনিটির জন্য কী রেখে গেলেন, সেটিই হয়ে থাকবে তাদের আসল পরিচয়।

কমিউনিটির ভোট একটি আমানত। সেই আমানতের মর্যাদা রক্ষা করাই নির্বাচিত প্রতিনিধিদের সবচেয়ে বড় দায়িত্ব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের... বিস্তারিত