×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান

২০২৬ অক্টোবর ২৩ ১৩:২১:৫৬

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে জাপান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি উল্লেখ থাকতে পারে।

নিক্কেই জানিয়েছে, সম্ভাব্য বিনিয়োগের বড় অংশ আসতে পারে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো খাতে। এ ছাড়া জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির অংশগ্রহণও এই পরিকল্পনার আওতায় আসতে পারে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে জাপান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত