ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে তাঁর পরিচালিত এই অভিযানে মাদক বিক্রেতাদের ধরা হয়েছে বলে জানা গেছে।
অভিযানের খবর ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকে তাঁর প্রশংসা করেছেন ও অভিযানটিকে স্বাগত জানিয়েছেন।
ইশরাক হোসেন বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও বড় হবে।

মুফতী মুহাম্মদ আলী বিক্রমপুরী লিখেছেন, "অনেক অনেক ধন্যবাদ ভাই। সব এলাকার নেতাদের এভাবে অগ্রসর হয়ে আসা উচিত, তাহলেই কেবল মাদকের অভয়ারণ্য বন্ধ করা সম্ভব।"
আব্দুল কাইয়ুম সাগর লিখেছেন, "মাদকের বিরুদ্ধে সব সময় এমন অভিযান থাকা দরকার, তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। ইশরাক ভাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাদকমুক্ত বাংলাদেশ চাই।"
মো. রনি মিয়া লিখেছেন, "শুভকামনা, সবাই এভাবে এগিয়ে আসুক।"
মুহাম্মদ মেহেদী লিখেছেন, "মাদক নির্মূল করতে হবে এভাবেই, স্যালুট ব্রাদার। এইটাই জেনুইন মাদক অভিযান।"

আব্দুল গাফফার লিখেছেন, "সাবাশ, এভাবেই অ্যাকশনে যেতে হবে।" সুমন সু লিখেছেন, "ফ্যান্টাস্টিক সুপার।" নুর এ তালহা লিখেছেন, "সাব্বাস!!" এস এম শাহারিয়া রহমান লিখেছেন, “Good job।”
মাহমুদুল হাসান নায়েম লিখেছেন, "ইশরাক ভাই, পিছনে কোনো সমালোচনা শুনবেন না, আপনি সঠিক পথেই আছেন।"
মোহাম্মদ আবু দারদা লিখেছেন, "আপনাকে কাছ থেকে যতটুকু দেখেছি, আপনি একজন বিপ্লবী মানুষ। আজকের এই অভিযানটা আমাদের কাছে ভালো লেগেছে। প্রশাসন এভাবে পদক্ষেপ নিলে বাংলাদেশে মাদক ব্যবসায়ী থাকত না।"
মো. মোতালেব হোসেন লিখেছেন, "যোগ্য পিতার যোগ্য সন্তান। আল্লাহ আপনাকে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিন।"
কয়েকজন মন্তব্যকারী নিজ নিজ এলাকাতেও এমন অভিযানের আহ্বান জানিয়েছেন। একজন লিখেছেন, ইশরাকের পাশে থাকতে তাঁরাও প্রস্তুত।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই