ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
গ্যাসের উৎপাদন বাড়লে সব সার কারখানায় সরবরাহ করা হবে: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যমান ও সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে অতিরিক্ত গ্যাস আহরণ সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে অতিরিক্ত গ্যাস আহরণ করা সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করতে পারব বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট রয়েছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এ পরিস্থিতিতে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ সীমিত করতে হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ জানান, সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বর্তমানে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেসব কারখানার বিদ্যমান যন্ত্রপাতি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
সম্ভাবনাময় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ বাড়ানো সম্ভব হলে ভবিষ্যতে সব সার কারখানায় গ্যাস সরবরাহ সম্প্রসারণ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে যদি দেখা যায় যে, এসব খনিজ সম্পদ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক, তাহলে সরকার অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা