×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় নয়: শফিকুর রহমান

২০২৬ নভেম্বর ১৪ ১৫:০০:৩১

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় নয়: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না। বারবার অপশক্তির মুখোমুখি হয়েও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বর্তমান সরকারের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেওয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত