×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৪ ১৩:০২:০৭

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন।

আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন, যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়।’

দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যার্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। কারণ বিশেষ আইনে তার সুযোগ নেই। তারাই সে আইন করে গেছেন। আমাদের একটা সংবিধান আছে। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭ এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা আইন।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত