×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ভাড়া নিয়ে বিরোধে বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ/ত্যা অভিযোগ

২০২৬ নভেম্বর ১৫ ১২:৫৩:০৪

ভাড়া নিয়ে বিরোধে বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ/ত্যা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তাঁরা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের কয়েকজন। বাসটি রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কন্ডাক্টর ও হেলপারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় পৌঁছালে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।

এ সময় স্থানীয় লোকজন মুঠোফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিয়ে বাসটি আটকানোর অনুরোধ করেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ চলছিল।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘাতক বাসটি আটকের কথাও জানিয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত