×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ

২০২৬ নভেম্বর ১৫ ১২:০৯:১৭

শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রোববার সকালে ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে ১৩টি কারখানা রোববার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। রোববার সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ