×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

২০২৬ নভেম্বর ১৮ ১৪:০৭:৩৬

বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায়ও ভাঙচুর চালিয়ে কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত