×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অ-গ্নি-কা-ণ্ড, দগ্ধ ৩

২০২৬ নভেম্বর ১৯ ১০:৪০:৪৮

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অ-গ্নি-কা-ণ্ড, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগ এলাকায় কাঞ্চন টাওয়ার নামে ১০ তলা একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির চতুর্থ তলায় লাগা এ আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে দগ্ধ হন তিনজন। স্থানীয়ভাবে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৪ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত