ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি-জামায়াতকে টেনে মেঘনা আলমের ব্যঙ্গাত্মক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে প্রায়ই সরব থাকেন মেঘনা আলম। এবার রাজনীতিকে যুক্ত করে ব্যঙ্গাত্মক একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে বিএনপি ও জামায়াতের প্রসঙ্গ টেনে তাঁকে ঘিরে অতীতে ছড়ানো বিভিন্ন বিতর্ক ও ভুয়া তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’
নিজেকে ঘিরে ছড়ানো বিভিন্ন গুজব ও কথিত স্ক্যান্ডাল নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। পোস্টে আরও লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’
রাজনৈতিক দল, ব্যক্তিগত ছবি ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের প্রসঙ্গ তুলে মেঘনা আলমের এ ব্যঙ্গাত্মক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরাসরি প্রতিবাদ বা আনুষ্ঠানিক বিবৃতির পরিবর্তে বিদ্রূপের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন