ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ফের সাংবাদিকদের গালিগালাজ ও মিথ্যা অভিযোগ পরীমনির
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির গাড়ি ভাঙচুরের অভিযোগকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুলশানে মধ্যরাতে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করলেও ঘটনাস্থলে গাড়িটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন উপস্থিত সাংবাদিকরা।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি।
তিনি দাবি করেন, গুলশানের মতো এলাকায় মধ্যরাতে পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় দেশে নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরীমনি জানান, ঘটনার পরপরই তিনি থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ সেখানে গিয়ে পরীমনির গাড়ি অক্ষত অবস্থায় দেখতে পায়। গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্নও ছিল না বলে জানান তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে পরীমনি ও সাংবাদিকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সাংবাদিকদের অভিযোগ, পরীমনি প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এবং গালিগালাজ করেন। পরে এর জবাবে সাংবাদিকরা তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল