ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমি
বিনোদন ডেস্ক: দেশি-বিদেশি অসংখ্য অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তাঁর নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। শাকিবের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে অভিনয়ের জন্য কিনজাকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিবের নতুন নায়িকাকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘মহব্বত’ সিনেমাটির। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা চলছিল। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত কিনজা হাশমিকে নির্বাচন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
কে এই কিনজা হাশমি?
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।
‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাঁকে।
টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।
সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কিনজা হাশমিকে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ