ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা দেখুন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত ছুটির তালিকাটি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে।
সাধারণ ছুটি ১৫ দিন
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
ঐচ্ছিক ছুটি
ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।
২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা
১. শবে বরাত: ২৪ জানুয়ারি (রোববার)
২. একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): ২১ ফেব্রুয়ারি (রোববার)
৩. জুমাতুল বিদা: ৫ মার্চ (শুক্রবার)
৪. শবে কদর: ৭ মার্চ (রোববার)
৫. ঈদুল ফিতর: ১০ মার্চ (বুধবার)
৬. ঈদুল ফিতর (দ্বিতীয় দিন): ১১ মার্চ (বৃহস্পতিবার)
৭. ঈদুল ফিতর (তৃতীয় দিন): ১২ মার্চ (শুক্রবার)
৮. স্বাধীনতা দিবস: ২৬ মার্চ (শুক্রবার)
৯. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ): ১৪ এপ্রিল (বুধবার)
১০. মে দিবস: ১ মে (শনিবার)
১১. ঈদুল আজহা: ১৭ মে (সোমবার)
১২. ঈদুল আজহা (দ্বিতীয় দিন): ১৮ মে (মঙ্গলবার)
১৩. ঈদুল আজহা (তৃতীয় দিন): ১৯ মে (বুধবার)
১৪. বুদ্ধ পূর্ণিমা: ২০ মে (বৃহস্পতিবার)
১৫. আশুরা: ১৬ জুন (বুধবার)
১৬. জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (বৃহস্পতিবার)
১৭. ঈদে মিলাদুন্নবী: ১৫ আগস্ট (রোববার)
১৮. জন্মাষ্টমী: ২৫ আগস্ট (বুধবার)
১৯. দুর্গাপূজা: ৮ অক্টোবর (শুক্রবার)
২০. দুর্গাপূজা (দ্বিতীয় দিন): ৯ অক্টোবর (শনিবার)
২১. বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)
২২. বড়দিন: ২৫ ডিসেম্বর (শনিবার)
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ