×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর ব্যঙ্গাত্মক পোস্ট

২০২৬ অক্টোবর ৩১ ২১:৪৩:১৫

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর ব্যঙ্গাত্মক পোস্ট

বিনোদন ডেস্ক: নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ফারুকী লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন, তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে, গত চারদিন আমার শুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

আরেক অংশে তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কথা, অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হলো, পরিবারের সঙ্গে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পেলাম, এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দেব?’

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, সকাল থেকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’

মোস্তফা সরয়ার ফারুকীর দাবি, গত কিছুদিন ধরে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। তাতে কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত