ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
আজ ঢাকায় জেমস-ওয়ারফেজদের রক কনসার্ট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যমুনা কার্নিভাল এরেনায় আজ শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে রক সংগীতভিত্তিক মেগা কনসার্ট ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’। দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ।
কনসার্টটির অন্যতম বড় আকর্ষণ গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসানের দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা। এ ছাড়া আয়োজনে সংগীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
সম্প্রতি কনসার্টটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’-এর প্রেস মিট। এতে উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অর্থহীন ব্যান্ডের শিশির এবং শূন্য ব্যান্ডের লাবিব ও ইশমাম। অনুষ্ঠানে তাঁরা কনসার্টটি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। পাশাপাশি সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার গুরুত্বও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, ‘রক এন রিদম’-এর পঞ্চম সিজনে এমন কিছু নতুনত্ব আনা হচ্ছে, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তাঁদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়; বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন পরিবেশ ও অভিজ্ঞতা তৈরি করা। এবারের আয়োজন বাংলাদেশের রক সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা বিশ্বাস করেন।
মোজাম্মেল হক জনি আরও জানান, এবারের কনসার্টটি চলতি বছরের অন্যতম বড় আয়োজন হিসেবে দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করায় দর্শকেরা খোলা আকাশের নিচে প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে তাঁরা অনুভব করতে পারবেন প্রাণবন্ত কনসার্টের আবহ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়েছে কনস্যুলেট
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে শুরু দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ