ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
মাগুরায় পূজার মেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃ/ত্যু
নিজস্ব প্রতিবেদক: মাগুরার শ্রীপুরে দুর্গাপূজার মেলায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে বিধান বিশ্বাস (২২) ও আলমগির লস্কার (৩৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তাঁদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত বিধান বিশ্বাস শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে। আলমগির লস্কার একই উপজেলার বাখেরা মকর্দমখোলা গ্রামের আজম লস্কারের ছেলে।
নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পূজামণ্ডপ এলাকায় আয়োজিত মেলায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন তাঁরা। পরে রাতে নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের চিকিৎসা ছাড়াই তাঁরা সারা দিন বাড়িতে ছিলেন। একপর্যায়ে তাঁদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। পরে বিধান বিশ্বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এবং আলমগির লস্কারকে শুক্রবার সকাল সাতটার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। তবে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়েছে কনস্যুলেট
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে শুরু দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ