×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

২০২৬ অক্টোবর ২৩ ১০:২১:১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তবে গন্তব্যে গিয়ে মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ পেলে ভোগান্তিতে পড়তে হয়। তাই শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কোথায় কোথায় দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা জেনে নিয়ে বের হওয়া ভালো।

বন্ধ থাকবে যেসব মার্কেট

শুক্রবার পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপারমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার তালিকায় রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

সামরিক জাদুঘর, বিজয় সরণি

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারেন।

কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে শুক্রবারের সাপ্তাহিক ছুটির তালিকা বিবেচনায় রেখে গন্তব্য নির্ধারণ করুন। এতে বন্ধ মার্কেটে গিয়ে সময় নষ্ট হওয়া এড়ানো সম্ভব হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার... বিস্তারিত