×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

অভিনয় এখন প্রভার দ্বিতীয় পছন্দ, নিয়মিত ফেরার তাড়া নেই

২০২৬ অক্টোবর ২২ ১৮:০৬:৩৮

অভিনয় এখন প্রভার দ্বিতীয় পছন্দ, নিয়মিত ফেরার তাড়া নেই

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় কাজ করছেন। তবে দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের কাজ বাকি রয়েছে। চলতি বছরই শুটিং শেষ হবে বলে জানিয়েছেন প্রভা।

একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমেই গড়ে উঠেছে তাঁর পরিচিতি। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর পেশাগত অগ্রাধিকার। এখন অভিনয়কে জীবনের দ্বিতীয় পছন্দ হিসেবে দেখছেন তিনি। তাই বড়পর্দায় কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন, নাকি বেছে বেছে কাজ করে ক্যারিয়ার এগিয়ে নেবেন, সেটিই এখন দেখার বিষয়।

যে অভিনয় একসময় ছিল তাঁর ধ্যান-জ্ঞান, সেই কাজকেই কেন দ্বিতীয় পছন্দের তালিকায় রাখছেন প্রভা—এ প্রশ্নও সামনে এসেছে।

প্রায় দেড় বছর ধরে একটি করপোরেট প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে অভিনয়ের চেয়ে ওই প্রতিষ্ঠানে নিজের দায়িত্ব পালনে বেশি ব্যস্ত প্রভা। ফলে ভবিষ্যতে তাঁকে আবার নিয়মিত অভিনয়ে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

এ প্রসঙ্গে প্রভা বলেন, আপাতত অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ শুরু করা নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক পেলে তবেই কাজ বেছে নেবেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত