×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা

২০২৬ নভেম্বর ২৪ ১৪:০০:৫৫

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা

বিনোদন ডেস্ক: অভিনয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন নাটক ও সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হোটেলকক্ষ থেকে শুটিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সকাল ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

তাঁর আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সোহেল খানের প্রাণবন্ত স্বভাব ও সহকর্মীদের সঙ্গে তাঁর খুনসুটির নানা স্মৃতি তুলে ধরেন।

ছন্দা জানান, দেখা হলেই সোহেল খান অনেক কথা বলতেন। বিশেষ করে তাঁর স্বামী সতীর্থকে দেখলে মজা করে বলতেন, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’ অথচ সতীর্থ কখনোই পান খাননি। তারপরও বিষয়টি কেন যেন সোহেল খানের মনে গেঁথে ছিল।

সকাল থেকে ফেসবুকে সহকর্মীর ছবি দেখলেও তাঁর সঙ্গে আর কখনো কথা হবে না—এই আক্ষেপও প্রকাশ করেছেন ছন্দা। একজন অভিনেতার অভিনয়শিল্পের মধ্যেই মৃত্যু হওয়াকে অসাধারণ বলে উল্লেখ করে তিনি জানান, শিল্পীরা চান কাজ করতে করতেই যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারেন।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি অথচ আজ আর কোন কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয় শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই যেন কাজটা করতে করতেই বিদায় নিই পৃথিবী থেকে।

বিদায় সোহেল খান। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

সহকর্মীদের সঙ্গে হাস্যোজ্জ্বল আড্ডা ও আন্তরিক আচরণের জন্য শোবিজ অঙ্গনে আলাদা পরিচিতি ছিল সোহেল খানের। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা স্মৃতিচারণা করছেন। তাঁদের কথায় উঠে আসছে অভিনেতার কর্মব্যস্ত জীবনের নানা মুহূর্ত।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত