×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স থেকে বাদ বাংলাদেশের সামিরা

২০২৬ নভেম্বর ২৫ ০৯:২০:৪৫

মিস ইউনিভার্স থেকে বাদ বাংলাদেশের সামিরা

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে এবারের আসরে তার প্রতিযোগিতা শেষ হলো।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে সেমিফাইনালের জন্য সেরা ৩০ জনকে নির্বাচন করা হয়েছে। এই তালিকায় কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন, তা প্রকাশ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত