ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
১৪ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি এবং আটজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স সিলেটের কমান্ড্যান্ট, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে এবং ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), পুলিশ অধিদপ্তরের এসপি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং একই অধিদপ্তরের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবির বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমানকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), এসবির পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে বদলি করা হয়েছে। পিবিআইয়ের এসপি রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু