×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করা হবে

২০২৬ নভেম্বর ২৪ ১৮:০৪:১৪

বাংলাদেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করা হবে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, ‘কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা বা ভিন্ন আচরণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।’

বিদেশে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন যে প্রক্রিয়ায় প্রয়োগ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান একই থাকবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অবস্থানের কথা আবারও স্পষ্ট করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত