×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২০২৬ নভেম্বর ২৪ ১৬:৪৬:৩২

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অন্যান্য কর্মকাণ্ড এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর জোর দেন তিনি।

পরে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ। প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকে আইইউবিএটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাশাপাশি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ বৈশ্বিক র‍্যাংকিং অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত