ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় পর্যায়ক্রমে চালু হবে ৩ হাজার বৈদ্যুতিক বাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহণ সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত সভায় তিনি এ উদ্যোগের কথা জানান।
সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে ধাপে ধাপে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। তাঁর মতে, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহণ খাতে কাঠামোগত পরিবর্তন আনা জরুরি। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ উদ্যোগে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই পদ্ধতি চালু হলে বাসে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে। পাশাপাশি বাস পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?