ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল ডিগ্রি নিতে পারিনি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সত্তরের দশকের শেষভাগ ও আশির দশকের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজনৈতিক অস্থিরতার কারণে সেশনজট ছিল নিয়মিত ঘটনা। সেই জটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারেননি তিনি। প্রায় চার যুগ পর নিজ বিভাগের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে সেই অপূর্ণতার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, সেশনজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর চূড়ান্ত ডিগ্রি নেওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাড়াতাড়ি পরীক্ষা নেয়। আমি বললাম তাড়াতাড়ি পরীক্ষা নেন। সেশনজট বন্ধ করেন। আমি মিলন ফাইনাল ডিগ্রি পেতে পারিনি আপনাদের সেশনজটের জন্য। আমাকে বাধ্য হয়ে বিদেশে চলে যেতে হয়েছিল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা তাঁর চিন্তাভাবনা, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান শিক্ষামন্ত্রী। রসায়নের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় বিশ্লেষণের শিক্ষা তাঁকে প্রতিটি সমস্যার গভীরে গিয়ে মূল কারণ খুঁজে বের করতে শিখিয়েছে। ড. মিলন বলেন, ‘আমি প্রত্যেকটা প্রবলেমের নিউক্লিয়াসে যেতে চাই। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমি সবসময় প্রবলেমের নিউক্লিয়াস খুঁজে বের করার চেষ্টা করি।’
ড. মিলনের জীবনবৃত্তান্তের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন তিনি। রসায়নে মেজর এবং পদার্থবিজ্ঞান ও গণিতে মাইনর ছিল তাঁর। পরে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সেখানে মার্কেটিংয়ে মেজর করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের শিক্ষক ও রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদা বেগম।
অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ অবস্থান থেকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে একাডেমিক কার্যক্রম ডিজিটালাইজেশন, পরীক্ষা ও ফল প্রকাশে অটোমেশন এবং সেমিস্টার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি অনুষদে এসব কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার মানের পাশাপাশি শিক্ষার পরিবেশ, আন্তর্জাতিক সুনাম ও গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী তৈরির প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এ জন্য পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকের সংখ্যা বাড়ানো, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সামঞ্জস্য আনতে অ্যালামনাইদের অভিজ্ঞতা কাজে লাগানো এবং একাডেমি-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড. ফরিদা বেগম বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো অফিস ও কনফারেন্স সুবিধার আধুনিকীকরণ, শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড স্থাপন, অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি আধুনিকায়ন ও উন্নত গবেষণা সুবিধা নিশ্চিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ। পাশাপাশি আধুনিক গবেষণাগার স্থাপন ও এনএমআর (NMR) যন্ত্র সংযোজনের মাধ্যমে বিভাগের গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রসায়ন বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছেন বলে উল্লেখ করেন অধ্যাপক ড. ফরিদা বেগম। বিভাগের ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার উদাহরণ দিয়ে তিনি রসায়ন বিভাগকে ‘অলরাউন্ডার’ বিভাগ হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন এবং বিভাগের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিভাগের উন্নয়ন এবং দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত