ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
‘সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না’
নিজস্ব প্রতিবেদক: সরকারের সংযম ও সহনশীলতাকে দুর্বলতা হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমেই অশান্ত গোপালগঞ্জকে শান্ত করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড কীভাবে বন্ধ করতে হয়, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে। মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে। শিগগিরই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। তবে সরকার অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নেবে না।
গোপালগঞ্জকে ঘিরে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ছোট্ট একটি জেলা। এ জেলা নিয়ে অনলাইনে নানা অপপ্রচারের কারণে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের দেশে ফিরে আসা কি সম্ভব? বিষয়টি সবাইকে বুঝতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। এত সহিংসতার পরও গোপালগঞ্জে একটি গুলিও খরচ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা ও স্থাপনায় যেভাবে হামলা করা হয়েছে, তার বিপরীতে সরকারের এই সংযমই সহনশীলতার পরিচয়। এটি সরকারের একটি কৌশল।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব রাইসুল আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু