×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর হামলা, গুলিবিদ্ধ ২ 

২০২৬ অক্টোবর ১৯ ০৯:১২:৩৮

মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর হামলা, গুলিবিদ্ধ ২ 

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ের জুহু এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় অভিনেতার গাড়িচালকসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে টাইগার শ্রফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা মোট পাঁচটি গুলি ছোড়ে। টাইগার শ্রফের কাছাকাছি গিয়ে ষষ্ঠবার গুলি চালানোর চেষ্টা করলে এক হামলাকারীর আগ্নেয়াস্ত্রটি জ্যাম হয়ে যায়। এ ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার ও হুমকি

হামলার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে অনিল পণ্ডিত পরিচয় দেওয়া এক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, টাইগার শ্রফ তাঁদের কথা শুনছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। এ কারণে অভিনেতা তাঁদের হিটলিস্টে ছিলেন। গুজরাটের কারাগারে বন্দি লরেন্স বিষ্ণোই এর আগেও একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে হিন্দিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি অনিল পণ্ডিত। আমি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাইয়ের মতো। আজ টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছে, তার দায় আমরা নিচ্ছি—হারমান সান্ধু এবং আমি।’

অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, টাইগার শ্রফকে ‘বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি আমাদের বোঝেননি।’

একই অডিওতে চলচ্চিত্রশিল্পের অন্যদের উদ্দেশেও হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যারা আমাদের তোয়াক্কা না করে কাজ করবে অথবা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের হত্যা করা হবে। এটি প্রথম ও শেষ সতর্কবার্তা।’

এ ছাড়া ১৯৯৮ সালের আলোচিত কালো হরিণ শিকারের ঘটনার প্রসঙ্গ তুলে সালমান খানকে লরেন্স বিষ্ণোই ও প্রাণীপ্রেমী বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তাঁর পরিবারের কাউকে, এমনকি পোষা কুকুরগুলোকেও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।

২০২৩ সালে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, গ্যাংটির শীর্ষ ১০ লক্ষ্যবস্তুর তালিকায় প্রথমেই রয়েছেন সালমান খান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে হামলার দায় স্বীকারের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত