×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মারা গেলেন অভিনেতা নানা পাটেকার

২০২৬ অক্টোবর ০৮ ০৯:৫২:২৮

মারা গেলেন অভিনেতা নানা পাটেকার

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, নানা পাটেকারকে টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়া হলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এ সময় তার ছেলে মালহার পাটেকার পুনেতে ছিলেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্তও করা হবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকার। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার দক্ষতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকারের। এরপর ধীরে ধীরে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। বিশেষ করে ২০০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ (২০০৬) সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা পান নানা পাটেকার। চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে বলিউড ও মারাঠি চলচ্চিত্রে শক্তিশালী অভিনয় এবং বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন নানা পাটেকার। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও প্রশংসিত এক অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারের অবসান হলো।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাব দেশের বাজারেও পড়ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার... বিস্তারিত