×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার বিষয় অন্তর্ভুক্তির আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

২০২৬ নভেম্বর ২৩ ২১:৩১:০৮

প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার বিষয় অন্তর্ভুক্তির আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী করে কার্বন বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পৃথক কারিকুলাম তৈরি করে তা মূল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত এক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অ্যাকশনএইড ও সাসটেইন লঞ্চ ল্যাবস ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এসব প্রকল্পের মধ্যে ছিল ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ, জিপিএস ছাড়া অবস্থান শনাক্তকরণ, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রিন ক্লাইমেট ব্যবস্থাপনা। তরুণদের এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার জন্য শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ