×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ শিক্ষার্থী

২০২৬ নভেম্বর ২৩ ২০:০০:১০

পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে প্রথমবারের ফলাফলে অকৃতকার্য হওয়া ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী। বাকি দুজনের একজন ঢাকা এবং অন্যজন যশোর শিক্ষা বোর্ডের।

সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পর এইচএসসি ও সমমান পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য হওয়া ২০ জনও রয়েছেন।

বোর্ডভিত্তিক হিসাবে, ফেল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের একজন করে রয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থী প্রথম ফলাফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন।

পুনঃনিরীক্ষণের ফলে মোট ২৫ হাজার ৮১০ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এ ছাড়া অকৃতকার্য অবস্থা থেকে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৫৪৮ পরীক্ষার্থী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ