ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার’
নিজস্ব প্রতিবেদক: নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহ্দী আমিন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি তা বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। আজকের বৈঠকের মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া গেছে। এ মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি আলোচনায় এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নেই; জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে সবাই একসঙ্গে এগিয়ে যাবে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন বলেও উল্লেখ করেন মাহ্দী আমিন। এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, দলটি তাদের বক্তব্য তুলে ধরেছে, আর প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত