ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
হানিয়া আমিরের নতুন ট্যাটুতে আত্মপ্রেমের বার্তা
বিনোদন ডেস্ক: অভিনয় ও ফ্যাশন সচেতনতার কারণে প্রায়ই আলোচনায় থাকা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নতুন একটি ট্যাটু এবার ভক্তদের দৃষ্টি কেড়েছে। আরবি ভাষায় লেখা ওই ট্যাটুতে রয়েছে আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসার অর্থবহ বার্তা।
‘কাভি ম্যায় কাভি তুম’ খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং ভিন্নধর্মী স্টাইলের জন্য পরিচিত। এবার তাঁর শরীরের ট্যাটুও ফ্যাশন ভাবনার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে সামনে এসেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন হানিয়া। ছবিগুলোতে তাঁর বাঁ হাতের কবজির কিছুটা ওপরের অংশে একটি ট্যাটু দেখা যায়।
ট্যাটুটি আরবি ভাষায় লেখা—‘حب نفسك أولاً’ (হুব নাফসাকা আওয়ালা)। এর বাংলা অর্থ, ‘প্রথমে নিজেকে ভালোবাসো’।
সম্পর্ক ও দৈনন্দিন জীবনের নানা জটিলতার মধ্যে আত্মযত্ন এবং নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার ধারণার সঙ্গে এই বার্তাটি গভীরভাবে যুক্ত।
২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকেই ডিজিটাল দুনিয়ায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন হানিয়া।
পরবর্তী সময়ে সুপারহিট ড্রামা সিরিয়াল ‘মেরে হামসফর’-এ হালা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো প্রজেক্টেও তাঁর অভিনয় জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি নিজের আলাদা ফ্যাশন পরিচিতিও তৈরি করেছেন হানিয়া। তাঁর পিক্সিয়ে হেয়ারকাট, বিভিন্ন আনুষঙ্গিক উপাদান এবং পরীক্ষামূলক লুক প্রায়ই অনলাইনে ভক্তদের আকর্ষণ করে।
হানিয়ার বাহুর ভেতরের দিকেও একটি উল্লেখযোগ্য ট্যাটু রয়েছে। সেখানে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এর অন্যতম চরিত্র বাবলসের ছবি আঁকা আছে।
২০২৩ সালে করা ওই ট্যাটুটিও তাঁর শরীরের ট্যাটু সংগ্রহে যোগ করেছে কৌতূহলোদ্দীপক একটি মাত্রা
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার