×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

২০২৬ অক্টোবর ১৯ ০৮:৪১:০৬

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই সঙ্গে পদ ছাড়ার পর মাদকবিরোধী কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার কথা জানিয়েছেন তিনি।

পোস্টে ইশরাক লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। এ সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানান।

ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন উল্লেখ করে ইশরাক বলেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সেই আন্দোলনে যোগ দেন।

তিনি আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে।

এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার সুযোগ হবে বলেও পোস্টে উল্লেখ করেন ইশরাক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত